আজ রাতে খালেদা-সুষমা বৈঠক
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ (রবিবার) রাত ৮টায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ দুপুরে ২৪ ঘণ্টার সফরে ঢাকায় আসছেন। রবিবার (২২ অক্টোবর) দুপুরে নাগাদ তিনি ঢাকায় পৌঁছাবেন। বিশেষ বিমানযোগে তিনি ঢাকায় কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী স্বাগত জানাবেন।
বিকাল ৪টায় হোটেল সোনারগাঁও-এ বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। এদিন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন সুষমা স্বরাজ। রাতে পররাষ্ট্রমন্ত্রী আহূত নৈশভোজে যোগ দেবেন।
এর আগে ২০১৪ সালে সুষমা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফর করেন। সে সময়ও সোনারগাঁও হোটেলে সুষমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খালেদা জিয়া।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়