আওয়ামী লীগের প্রস্তাব জনমতের বিপরীত: রিজভী
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনায় যা রয়েছে তা সম্পূর্ণরুপে জনমতের বিপরীত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, কিভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা য়ায়; কিভাবে নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করা য়ায়; কিভাবে ভোটের ফল পাল্টে দেওয়া যায়, সেই কূটকৌশল আছে আওয়ামী লীগের দেওয়া প্রস্তাবনায়।
প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে প্রধান বাধা এমন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া আওয়ামী লীগের ১১ দফা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দোওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই চায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সেনা বাহিনী মোতায়েন। কিন্তু আওয়ামী লীগ চায় সেনাবাহিনী ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকুক। এ কারণে তারা সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে চায় না। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দিলে ভোট সন্ত্রাস ঠেকানো যাবে না।
অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করা প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব জানিয়ে রিজভী বলেন, জনমতকে অগ্রাহ্য করে দলীয় সরকারের অধীনে ৫ জানুয়ারির মতো নির্বাচন করা হলে তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই নির্বাচন কমিশন যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন- দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ