ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

‘আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ১৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, একটা সুন্দর সমাজ গঠনে আইয়ুব বাচ্চুর ভক্তদের বলবো আসুন তার সম্মানে স্থায়ীভাবে মাদক না বলুন। আইয়ুব বাচ্চু খুব সংগ্রাম করে বড় হয়েছেন। চাইলে তিনি বখে যেতে পারতেন। কিন্তু বখে যাননি। আইয়ুব বাচ্চুকে ভালোবাসতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আইয়ুব বাচ্চুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বেনজীর আহমেদ বলেন, আইয়ুব বাচ্চুর অকালে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত