আইডিইউএআই সম্মেলনে যোগ দিলেন সায়মা ওয়াজেদ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ইন্টারন্যাশনাল ডে ফর ইউনিভার্সাল অ্যাকসেস টু ইনফরমেশনের (আইডিইউএআই) তৃতীয় বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন অটিজম এবং নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারর্পাসন সায়মা ওয়াজেদ।
শুক্রবার শ্রীলংকার কলম্বোর হোটেল মাউন্ট লাভিনিয়ায় দু’দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
সম্মেলন চলাকালে আর্ন্তজাতিক প্যানেলের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ পযার্য়ে কর্মশালা ও অন্যান্য উচ্চ পর্যায়ের ইভেন্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
স্কুল ফিজিওলজিস্ট সায়মা ওয়াজেদ এখানে দু’টি পৃথক ইভেন্টে যোগ দিচ্ছেন। ইভেন্ট দুটি হচ্ছে, পলিসিস ফর ডিজিটাল স্কলারশিপ (ওইআর এবং ওএ) ও ওইআর এবং ডিজঅ্যাবিলিটি। ভারত ও শ্রীলংকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে যোগ দিচ্ছেন।
কর্মশালায় প্রতিবন্ধীদের সঙ্গে সাধারণদের লেখাপড়ার জন্য বাংলাদেশে প্রযুক্তিগত সম্পদের সহজ লভ্যতা এবং বাধা থাকা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থায় তারা কিভাবে সম্পৃক্ত হচ্ছে, সে সব বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্য সংগঠনের পাশাপাশি বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব সাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত। এ ছাড়া তিনি সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন, এনডিডি সংক্রান্ত স্টিয়ারিং কমিটির উল্লেখযোগ্য সদস্যদের সঙ্গে, ইসিডি ও শিক্ষা সেক্টরে গুরুতুপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব প্রতিবন্ধীদের সঙ্গে বৈঠকে তারা এমএইচ ও প্রতিবন্ধির অংশ হিসেবে এএসডি’র শিশুদের জন্য ধর্মীয় কর্মসূচি প্রণয়ন করতে পারে।
ইউনেস্কো ২০১৬ সালের পর থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর ইউনির্ভাসাল অ্যাকসেস টু ইনফরমেশন বিষয়ক আর্ন্তজাতিক দিবস হিসেবে পালন হয়ে আসছে। নতুন ২০৩০ উন্নয়ন এজেন্ডার সঙ্গে এবং বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষের (এসডিজি) প্রাসঙ্গিকতা রয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শ্রীলংকার টেলিযোগাযোগ, ডিজিটাল অবকাঠামো এবং বৈদেশিক কর্মসংস্থান ও ইউনেস্কো যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
এবছরে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘দ্য এশিয়ান ডিজিটাল রেভ্যুলেশন: ইউনিভার্সাল অ্যাকসেসের’ মাধ্যমে ডিজিটাল ডিভাইডকে ডিভিডেন্ডে রূপান্তর করা।-বাসস
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়