`অস্থিরতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার`
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে প্রতিশোধ নিতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করে দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার। শুক্রবার দলটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশির নামে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ছাড়াও মুগদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, বাবু, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন, মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মাসুদ পারভেজ, বিএনপি নেতা ভজন, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক আকরাম হোসেন, গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জামাল হোসেন, আকরাম হোসেন, টঙ্গী থানা ছাত্রদল সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদল নেতা শাহীন মাহমুদ, বদিউজ্জামান বাবু, মেহেদী ভূঁইয়া, মতিউর রহমান, শ্রী আশিষ কুমার মনিদাস, শ্রী চরণমনি দাসসহ দেশব্যাপী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভুয়া মামলা দায়ের এবং নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ