ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

অস্ত্র-গুলিসহ তামিম-সারোয়ার গ্রুপের ৩ ‘জঙ্গি’ আটক

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৯ অক্টোবর ২০১৭   আপডেট: ১৩:৩৭, ২৯ অক্টোবর ২০১৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তামিম-সারোয়ার গ্রুপের তিন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৯ অক্টোবর রোববার ভোররাত সোয়া চারটার দিকে উপজেলার বাবলাবোনা এলাকার একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়েছে বলে র‍্যাব-৫-এর পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মো. ইসলাম (৭০), গোলাম রসুল (৫০) ও জেনারুল ইসলাম (২৫)।

আটককৃত জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, ১ কেজি ১০০ গ্রাম গানপাউডার ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত