‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (বামে)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন,স্প্যানিশ ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। বাংলা ভাষার পর যদি কোন শ্রুতিমধূর ভাষা থেকে থাকে তাহলে তা স্প্যানিশ ভাষা। আমি খুব আনন্দিত এই ভাষায় বইটি অনুবাদ হওয়ায়।
তিনি বলেন, ১ম খণ্ড প্রকাশ করেছি, আরো ১৪ খণ্ড প্রকাশ করবো।
তিনি আরো বলেন, এই বই প্রকাশ করার ফলে যেমন বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানা যাবে তেমনি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান সম্পর্কে জানা যাবে। এই বই থেকে বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারবে সবাই। যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য এটা একটি মূল্যবান দলিল।
এ সময় তিনি স্প্যানিশ এম্বাসেডর সহ স্প্যানিশ ভাষায় বইটি অনুবাদ যারা করেছেন তাদেরও ধন্যবাদ জানান।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়