অবস্থার অবনতি, ফের আইসিইউতে আনিসুল হক
নিউজওয়ান ডেস্ক
ফাইল ছবি
লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আবার আইসিইউতে নেয়া হয়েছে। নতুন করে শারিরিক জটিলতা দেখা দেয়ায় তাকে ফের আইসিইউতে নেয়া হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
আনিসুল হকের পারিবারিক ঘনিষ্টজন টেলিভিশন উপস্থাপক ডা. আবদুন নুর তুষার জানিয়েছেন, অসুস্থতা বাড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে বলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক তাকে জানিয়েছেন। নাতির জন্ম উপলক্ষে লন্ডনে যাওয়ার পর গত ৪ঠা আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় আনিসুল হককে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নীরিক্ষা করে জানান, মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস সমস্যায় ভুগছেন তিনি। আইসিইউতে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হলে গত ৩১শে অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয় বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল।
আনিসুল হকের শারিরিক অবস্থা নিয়ে অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের নেতিবাচক খবর আসার প্রেক্ষিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই বিবৃতি বলা হয়, তার অবস্থার উন্নতি হচ্ছে। এছাড়া যেসব খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ