অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দোষীদের শাস্তি হওয়ায় ভুক্তভোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ‘তারেক রহমানের ফাঁসি হওয়া উচিৎ ছিল’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দারা প্রমাণ পেয়েছে গ্রেনেড হামলার পরিকল্পনা হাওয়া ভবনে হয়েছে। আর তারেক রহমানের নির্দেশে হাওয়া ভবন চলতো। আদালতের রায়ের ব্যাপারে আমার কিছু বলার নেই। রায়ের পর আপিল করার সুযোগ আছে।
তিনি বলেন, যারা দেশবিরোধী কাজ করবে, অপরাধ করবে, জনগণ তাদের ক্ষমা করবে না। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
প্রসঙ্গত, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়