অনার্সে উঠার আগে মোবাইল নয়
নিউজওয়ান ডেস্ক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া দেশের সব মাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা আপনাদের সন্তানদের অন্তত অনার্স ক্লাস পর্যন্ত মোবাইল ফোন দিবেন না। এতে শিক্ষার্থীরা নষ্ট হয়ে যায়। আর আপনার যা পারেন, আমরা কিন্তু তা পারি না।’
শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এএম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেপোলিয়ানের একটি উক্তি উল্লেখ করে বলেন, ‘তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। দেখেন আপনারা পারেন, আমরা কিন্তু পারিনা। এখন আমরা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। আমাদের চেয়ে মায়েরাই তার সন্তানের বেশি খবর রাখেন। আবার আমাদের মায়েদের কারণেই সন্তানরা নষ্ট হয়ে যায়। সেই দিকেই খেয়াল রেখে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান অন্তত অনার্স ক্লাসে ভর্তি না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে মোবাইল ফোন কিনে দিবেন না।
তিনি আরও বলেন, ‘শিক্ষক সম্পর্কে যখন আমাদের কাছে প্রশ্ন আসে তখন আমাদের লজ্জা লাগে। যখন শুনি প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষকরাই দায়ী, তখন নিজেকে খুব হেও প্রতিপন্ন মনে করি। লজ্জা লাগে, দুঃখ লাগে। এ জাতি যাবে কোথায়? যে দেশের মানুষ একটি যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে সেই দেশের শিক্ষকরা একটি দুষ্কর্ম করবে তা ভাবতেও পারছি না। আমরা এও দেখি যখন শিক্ষার্থীদের সবাই ‘এ’ প্লাস পায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে মাত্র একজন পাস করে।
এসময় তিনি হাতিয়া উপজেলাকে জেলা ঘোষণা করার জন্য পরামর্শ দিয়ে বলেন, আমরা চেষ্টা করব।
হাতিয়ার বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করে বলেন, ‘আপনারা যদি প্রশাসনিকভাবে কোথাও কোনো চিঠি পাঠিয়ে থাকেন তার একটা কপি আমাকে দেন আমি বিষয়টি নিয়ে অবশ্যই সহযোগিতা করব। ’
স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আশরাফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ওয়ালী উল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ প্রমুখ।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়