আজ পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজওয়ান২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
আজ নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রায় ২ দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।
দিনব্যাপী এই সফরে বিএনপির চেয়ারম্যান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। তার আগমন ঘিরে এরই মধ্যে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ।
থেমে নেই তার প্রিয় পৈতৃকনিবাসীরা। তাদের সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বড় সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত গাবতলীবাসী। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বাগবাড়ীতে। সাজানো হয়েছে জিয়াবাড়ি। সংস্কার করা হয়েছে রাস্তাঘাট।
দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরছেন বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তিনি বগুড়া আসছেন। আমাদের অনেক প্রত্যাশা বাস্তবায়ন করতে তার এবারের বগুড়া সফর অত্যন্ত গুরুত্ববহ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তার।
এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।
বিকেল সাড়ে ৩টায় বগুড়া সার্কিট হাউজে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আশা করা যাচ্ছে।
সূত্র: বাসস
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়