ঢাকা, ২২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় আগামীকাল শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

০১:২০ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

‘ইট সরাইয়া মাইয়ারে বাইর করলাম, বাঁচাইতে পারলাম না’

‘সকালের ভূমিকম্পে ব্যাপক ভয়ে আছিলাম। এর মাঝে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দৌড়াইয়া গিয়া দেখি পাশের বাড়ির উঁচু দেয়াল ভাইঙ্গা গেছে। দেয়ালের নিচ থেকে ছোট্ট দুইটা হাত বাইর হইয়া আছে। ইট সরাইতে সরাইতে ছোট্ট মাইয়ারে বাইর করলাম। কিন্তু বাঁচাইতে পারলাম না। এ সময় দেখি আমাগোর ছোট্ট ফাতেমার সঙ্গে তার মা কুলসুমও চাপা পড়ছে। পরে তারেও বাইর করলাম।’

০১:১৭ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজেদের একের পর এক ভুলের খেসারত দিয়ে জয়ের প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তাদের সমান ১৯৪ রান করে ভারত ম্যাচ টাই করে ফেলে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে আকবর আলিদের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

০১:১৩ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

নরসিংদীতে ভূমিকম্প, বাবা-ছেলেসহ নিহত ৫

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেওয়াল চাপায়  বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ। 

০১:০৯ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

০১:০৬ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

ভারতের বিপক্ষে ৯০ মিনিটের লড়াই যে শুধু গোল বা তিন পয়েন্টের গল্প ছিল না, তার প্রতিফলন মিলল ফিফার নতুন র‌্যাঙ্কিংয়েই। সেদিন হামজা–জামালদের দৌড়ে চোখে মুখে যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, এবার তার অফিসিয়াল স্বীকৃতি এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। প্রায় এক দশক পর নিজেদের অবস্থান এভাবে বদলে ফেলল বাংলাদেশ—আর তাতেই ফুটবলপ্রেমীদের মাঝে ফিরেছে নতুন আশার আলো।

০২:৩৫ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে পুরো দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে যে উচ্ছ্বাস, তার রেশ এবার ছড়াল ফুটবল অঙ্গনেও। সদ্য ভারতের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী একটি ভিডিও বার্তায় মুশফিকের প্রতি জানালেন বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা।

০২:৩৪ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ট্র্যাইব্যুনালের রায়ের নিন্দা জানাল ৫ ইইউ সংগঠন

ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের রায়ের নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

০২:২৮ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন: মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে। এমনটিই জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। 

০২:২৬ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

আ.লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় ‘তিন’ নাম

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয়—দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কীভাবে টিকে থাকবে। আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধীসমাজের মধ্যে জোর আলোচনা চলছে—এই রায় দলটির জন্য কী অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে।

০২:২২ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রামপুরায় বাসে আগুন

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

০২:১৯ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

কাঁদলেন মিথিলা...

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে জামদানি শাড়িতে নজর কেড়েছেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি আলাদা নজর কেড়েছেন।

০১:৫৩ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রোনালদোকে সামনে বসিয়ে যা বললেন ট্রাম্প

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক জমকালো নৈশভোজে হাজির ছিলেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এই ভোজে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ীরা।

০১:৫০ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য সতর্কতায় পাকিস্তান

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না। এমন পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

০১:৪৭ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

একদিনের ব্যবধানে দ্বিগুণ বাড়ল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৯ হাজার টাকা ছাড়িয়েছে।

০১:৩৮ এএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৭ হাজার টাকার নিচে নেমে এসেছে।

০১:১২ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কোনো দুষ্কৃতিকারীর কারণে ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

০১:০৯ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

মানব পাচার ও জালিয়াতি: ভারতীয়দের জন্য ভিসামুক্ত ভ্রমণ বন্ধ করলো

জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ২২ নভেম্বর থেকে ভারতীয় নাগরিকেরা আর ভিসামুক্ত সুবিধায় ইরানে ঢুকতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে।

০১:০৬ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন নির্বাচন কমিশন দ্বারা স্থগিত করা হয়েছে।

০১:০২ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

ভারতকে হারানোয় ২ কোটি টাকা পাচ্ছে হামজা-জামালরা

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। আজ ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

১২:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

‘আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ’

বছরজুড়ে বাজে সময় পার করেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি কিংবা জাতীয় দল—গল্প  প্রায়ই একই ছিল বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে লাল-সবুজের হয়ে বছরের শেষ ম্যাচে জয় রাঙালেন তিনি।

১২:৫৫ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও দেশটিতে ভারতে রপ্তানি বেড়েছে। গত পাঁচ মাসের মধ্যে অক্টোবরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি সেপ্টেম্বরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ বেড়েছে।

১২:৫২ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

আগের ম্যাচে চোটের জন্য দলে ছিলেন না শেখ মোরছালিন। আজকে ভারতের বিপক্ষে একাদশে ফিরেই দেখালেন চমক। ম্যাচের মাত্র ১১ মিনিটে রাকিবের পাস থেকে গোল করেন মোরসালিন। তার এই গোলের লিড পুরো ৯০ মিনিট ধরে রেখেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।

১২:৪২ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

০৩:১৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার