যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের শেষ প্রস্তাবের জবাব দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে তেহরান কী বলেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র আজ রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে তেহরানের জবাব দেওয়ার খবর জানিয়েছে।
আইআরএনএর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’
যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেনি।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তা হয়নি।
এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে।
শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও।
যুদ্ধের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হয়; কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে।
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়