নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায়
শোবিজ ডেস্ক
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বেলা পাঁচটার কিছুক্ষণ পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে নাট্যনির্মাতা সোহেল আরমান।
দেশে আসার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে আদাবরে। সেখানে বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বাসায় নিয়ে আসা হবে। এ সময় আত্নীয় স্বজনরা শেষবারের মতো দেখার সুযোগ পাবে। এরপর তার মরদেহ সংরক্ষণের জন্য বারডেম হাসপাতালের হিমাগারে নিয়ে যাওয়া হবে বলে জানান তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

তিনি আরো জানান, তার বাবার ইচ্ছাতেই জামালপুরে (আমজাদ হোসেন) এর বাবা-মায়ের কবরের পাশেই তাকে শায়িত করা হবে। এর আগে শহীদ মিনার, এফডিসি, চ্যানেল আই প্রাঙ্গন ও এটিএন বাংলার সামনে নিয়ে যাওয়া হবে।
গেল শুক্রবার বেলা ২.৫৭ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুর এক সপ্তাহ পর শুক্রবার আসছে তার মরদেহ।
নিউজওয়ান২৪/এমএম
- ‘ঝুমা বৌদি’র গোসলের ভিডিও ভাইরাল!
- মিয়া খলিফা’র আয়ের হিসাব
- পর্ন তারকা মিয়া খলিফা সম্পর্কে কিছু তথ্য...
- ‘গর্ভবতী’ প্রভা!
- নায়িকাদের প্রেমের গুঞ্জন নায়কের সঙ্গে, বিয়ে?
- ‘গর্ভবতী’ মেহজাবিন?
- স্বামী-স্ত্রী শাকিব বুবলী?
- ‘উরু সৌন্দর্য্যই’ শ্রীদেবীকে সুপারস্টার বানিয়েছে!
- যে জনপ্রিয়তাকে ছাড়িয়ে বলিউডে সিয়াম-পূজা
- হলিউডের এক্সএক্সএক্স-এ দীপিকা
- পর্ন ইন্ডাস্ট্রির অজানা যত তথ্য
- ভাইরাল ঝুমা বৌদির নাচ! (ভিডিও)
- খোলামেলা প্রেম তাদের, চুমুতেও বিচলিত নন এ জুটি! (ভিডিও)
- মাত্র একমাসে মহা মেধাবী বুবলী’র ভাই!
- শাকিবের ‘নয়া নায়িকা’ রোদেলা কী বিবাহিত?

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়