যে আমলে জ্ঞান বাড়বে...
নিউজ ডেস্ক
ফাইল ছবি
হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ তায়ালার গুণবাচক নামের ফজিলত বর্ণনায় বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’
মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহের একটি ‘আল-হাদি (اَلْهَادِىْ)।
এ নামের তাসবিহ পাঠ-এর বরকতে মহান আল্লাহ তায়ালা মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দান করবেন।
মহান আল্লাহর গুণবাচক নাম (اَلْهَادِىْ) ‘আল-হাদি’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-হাদি’
অর্থ : ‘পথ প্রদর্শনকারী’
ফজিলত ও আমল:
> যে ব্যক্তি দুই হাত উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে (দেখে) মহান আল্লাহ তায়ালার গুণবাচক নাম (اَلْهَادِىْ) ‘আল-হাদি’ অসংখ্যবার পাঠ করবে এবং অবশেষে হাত দ্বারা চোখ ও মুখমণ্ডল মাসেহ করবে মহান আল্লাহ তায়ারা ওই ব্যক্তিকে সঠিক জ্ঞানের অধিকারী হওয়ার তাওফিক দান করবেন। যে জ্ঞান মানুষকে সঠিক পথের সন্ধান দেবে।
সুতরাং মহান আল্লাহ তায়ালার হেদায়েত ও সঠিক জ্ঞান লাভে তাঁর গুণবাচক নাম (اَلْهَادِىْ) আল-হাদি’-এর তাসবিহ’র বিকল্প নেই। আল্লাহুম্মা আমিন।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়