এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো
২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার (৩০ জানুয়ারি) ১০টায় প্রকাশ করা হবে।
গতকাল (শুক্রবার) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে করোনার বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের আইনের গেজেট প্রকাশিত হয়। ফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এরপর প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে চিঠি পাঠানো হয় এবং তার সম্মতির জন্য অপেক্ষা করা হয়।
পরীক্ষা ছাড়া ২০২০ এর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার। সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করার পর গত সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়।
‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ সংশোধন করে এ গেজেট প্রকাশ করা হয়।
আইনগুলো সংশোধন হওয়ায় এখন বিশেষ পরিস্থিতে অতিমারি, মহামারি, দৈব দুর্বিপাকের কারণে বা সরকার কর্তৃক সময় নির্ধারিত কোনো পরীক্ষা অনিবার্য পরিস্থিতিতে গ্রহণ করা সম্ভব না হলে কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে মূল্যায়ন এবং সনদ প্রদান করা যাবে।
গত বছর ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - পাস করেছে পূজা চেরি ও দীঘি
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- বাংলাদেশের যা কিছু প্রথম
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- যৌন নিপীড়নের অভিযোগে আজীবন বহিষ্কার পাপ্পু

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ