প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু আজ
নিউজ ডেস্ক
ফাইল ফটো
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোবার (১৭ নভেম্বর) থেকে শুরু। শেষ হবে ২৪ নভেম্বর।
এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন। সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে পরীক্ষাসংক্রান্ত সব তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন এবং ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।
এবার বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইল [email protected].
অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোনে নন্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইল [email protected].
সমাপনী পরীক্ষাসংক্রান্ত সব তথ্য এসব নম্বরে ফোন করে জানা যাবে।
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পাস করেছে পূজা চেরি ও দীঘি
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- বাংলাদেশের যা কিছু প্রথম
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- যৌন নিপীড়নের অভিযোগে আজীবন বহিষ্কার পাপ্পু

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়