প্রধানমন্ত্রী খুশি: ৫৫ দিনে এইচএসসির ফল দিতে পারায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
দেশকে উন্নত এবং দারিদ্র্যমুক্ত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি।
বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর হাতে প্রতিটি বোর্ডের ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
প্রধানমন্ত্রী বলেন, ৭৩ দশমিক ৯৩ ভাগ পাসের হার এটা ভালো। তিনি বলেন, আমরা এখন ৬০ দিনে ফলাফল দিতে পারছি। এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি। এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। প্রতিটি পরীক্ষার ফল সময় মতো প্রকাশ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ছাত্রের চেয়ে ছাত্রী পাশের হার বেশি মনে হচ্ছে। লিঙ্গ সমতা যেন ঠিক থাকে সে জন্য তিনি সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ৬ষ্ঠ শ্রেণির বাংলা ব্যাকরণ (পর্ব-১)
- পড়াশোনা
৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-১) - বিসিএস: লিখিত পরীক্ষার প্রস্তুতির কিছু কৌশল
- পাস করেছে পূজা চেরি ও দীঘি
- ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি ব্যাকরণ (পর্ব-২)
- বাংলাদেশের যা কিছু প্রথম
- জেএসসি-জেডিসি’র মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত
- স্কুল-কলেজের বেতন-ফি’র চাপে দিশেহারা অভিভাবকরা
- এডুমিগের কানাডা অ্যাপ্লিকেশন ও এসেসমেন্ট ডে-২০২০ আজ
- পিছিয়ে গেল এসএসসি ও সমমানের পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি
- প্রাথমিকে বৃত্তি ও অর্থের পরিমাণ বাড়াচ্ছে সরকার
- জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষের ২২ এপ্রিলের পরীক্ষা স্থগিত
- এইচএসসির ফল জানুন ঘরে বসেই
- পিইসি, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
- যৌন নিপীড়নের অভিযোগে আজীবন বহিষ্কার পাপ্পু

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়