সম্পাদক পরিষদের তথ্যের ঘাটতি আছে: ইনু
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ডিজিটাল নিরাপত্তা আইন ইস্যু নিয়ে সম্পাদক পরিষদের কর্মসূচি ও মানববন্ধন নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তাদের (সম্পাদক পরিষদ) তথ্যের ঘাটতি আছে। আমরা বলেছিলাম তাদের যে উদ্বেগ-উৎকণ্ঠাগুলো আছে মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করবো, কিন্তু অমুক সভায় উত্থাপন করবো এটা কিন্তু বলিনি। আমরা দ্রুত উঠাবো।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এ ব্যাপারে বিস্তারিত খোলামেলা আলোচনা হয়েছে।
‘প্রধানমন্ত্রী বলেছেন যে, এই আইন হচ্ছে শিশুদের নিরাপত্তার জন্য, সাইবার অপরাধীদের জন্য, হ্যাকারদের জন্য, ডিজিটাল সমাজের নিরাপত্তার জন্য। গণমাধ্যমের কিংবা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এই আইন না। এই আইনে আমরা কোনো জায়গায় গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ভূমিকা রাখিনি। এরপরও যদি কোনো আলোচনা থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয় আলোচনা করে দেখবে।’
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ