রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী-গৃহকর্মী হত্যায় দু’জন আটক
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে আজ শুক্রবার সন্ধ্যায় দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দু'জনের পরিচয় হলো গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (২০)। গলাকেটে হত্যার এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নতুন একজন গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, বাচ্চু নামে ওই বাড়ির এক নিরাপত্তাকর্মী ও বেলায়েত নামে এক ইলেকট্রিশিয়ান। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ২৮ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী ও গৃহকর্মী মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধানমন্ডি থাকার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, রুম ভেঙে ভেতরে প্রবেশ করে দুই রুমে দুইজনকে গলাকাটা অবস্থায় দেখা যায়। পুলিশের ক্রাইম সিন ও সিআইডি ঘটনাস্থলে এসেছে।
তিনি আরও জানান, শুক্রবার বাড়িটির ওই ফ্ল্যাটে ২১ বছর বয়সী নতুন একজন গৃহকর্মী নিয়োগ দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের পর নতুন রাখা ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- হাতির ঝিলের পানিতে লাশ
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান

এইচএসসির পুনর্মূল্যায়নে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত