মহিউদ্দিনের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজওয়ান ডেস্ক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে আগামীকাল রোববার বিকেলে তার চট্টগ্রামের বাসায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রাতে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রীর আসার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
এর আগে রোববার সকাল ১০ টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী নৌবাহিনীর বার্ষিক প্রেসিডেন্টের কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রাম নেভাল একাডেমিতে পৌঁছাবেন বলে জানান তিনি।
সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত আছে। নৌবাহিনীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মহিউদ্দিনের বাসায় যাবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।
জিল্লুর রহমান চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে চট্টগ্রাম শহরজুড়ে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরীরে বিভিন্ন সড়কসহ বিশেষ নিরাপত্তায় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাবার পর শনিবার বিকেল থেকে মহিউদ্দিন চৌধুরীর বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরীর বাসভবনের চশমাহিলের প্রবেশপথ অত্যন্ত সরু। ফলে বাসা পর্যন্ত সার্বিক নিরাপত্তার বিষয়টিকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। রাতেই নিরাপত্তার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক বসছি আমরা।
মহিউদ্দিনের বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় আসবেন বলে জানানো হয়েছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে আমাদের বাসায় এসেছেন।
গত ১৪ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে চট্টগ্রামের মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিউদ্দিন চৌধুরী। ১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেন রাজনীতির এই বরপূত্র।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া মহিউদ্দিন চৌধুরী ছিলেন ডিএলএফ কমান্ডার। ১৯৯৪ সাল থেকে টানা তিনবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দিন চৌধুরী।
জনপ্রিয় এই সাবেক মেয়র মহিউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে এসে দলের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের বলেন, মহিউদ্দিনের প্রয়াণের খবর শুনে প্রধানমন্ত্রী কেঁদেছেন। মহিউদ্দিনকে প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব নেওয়ার প্রস্তাব দিলেও চট্টগ্রাম ছাড়তে হবে বলে তিনি তা ফিরিয়ে দেন।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ