মক্কা-মদিনায় বিশেষ সেবা পাবেন প্রতিবন্ধী হাজিরা
নিউজ ডেস্ক
মক্কা-মদিনায় প্রতিবন্ধী হাজিরা বিশেষ সুবিধা পাবেন (ছবি: ইন্টারনেট)
প্রতি বছর হজ, ওমরাহ ও নবীজীর রওজা মোবারক জিয়ারতের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি মক্কা ও মদীনায় জমায়েত হন।
এদের মাঝে অনেকেই আছেন যারা শারীরিকভাবে অন্যদের চাইতে আলাদা।
এই প্রতিবন্ধী মানুষরা সহজেই অন্যদের মতো চাইলে চলাফেরা করতে পারেন না। তারা যেন নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে হজ বা ওমরাহতে অংশ নিতে পারেন সেজন্য সৌদি হজ কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিশেষ সুবিধা অব্যাহত রাখে।
এই প্রতিবন্ধী মানুষদের জন্য এখন কর্তৃপক্ষ গ্রহণ করেছে বিশেষ কিছু সেবা। যার মাধ্যমে সব প্রতিবন্ধীরাই বিশেষ সুবিধা লাভ করবে। ওমরা ও হজের কার্যক্রম সহজে সম্পাদন করতে পারবে।
সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে মক্কা-মদিনা জিয়ারতে প্রতিবন্ধী সকল দর্শনার্থী, ওমরা ও হজ পালনকারীরা যেসব বিশেষ সুবিধা পাবেন:
১। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির কোরআনুল কারিমের পাণ্ডুলিপির সু-ব্যবস্থা।
২। প্রতিবন্ধীদের জন্য ওমরা ও হজ সম্পাদনের জন্য বিশেষ গাইড নিয়োগ।
৩। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাইন তথা দিক-নির্দেশনা সম্বলিত চিহ্ন ব্যবস্থা।
৪। বাক প্রতিবন্ধীদের জন্য দোভাষী নির্দেশক তত্ত্বাবধায়ক নিয়োগ।
৫। মসজিদে হারাম ও মসজিদে নববিতে নামাজ ও ইবাদতে আসা-যাওয়ার স্পেশাল গাইড নিয়োগ।
৬। তাওয়াফ ও সাঈ’র জন্য ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা।
সকল প্রতিবন্ধকতা দূর করে প্রতিবন্ধীদের সহায়তায় সার্বিক ব্যবস্থাপনা ও নতুন নতুন চাহিদা ও সমস্যা সমাধানের চেষ্টা করছে সৌদি হজ কর্তৃপক্ষ।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়