ফের শৈত্যপ্রবাহ, কুয়াশাঢাকা নগর
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুয়াশাঢাকা সকাল। এর সঙ্গে রয়েছে হাড়ে ধরা শীত। শনিবার ছুটির দিন বলে এমনিতেই এ সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, তার ওপর শীত আর কুয়াশা মিলে ম্লান করে দিয়েছে নগরের মুখরতা।
তিন দিন ধরে শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। আজ থেকে আবার তাপমাত্রা কমে রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে—আবহাওয়া অধিদফতর এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদফতর বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ–ছয় দিন পর্যন্ত চলতে পারে। তবে তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। ফলে তখন শীতের অনুভূতি কম থাকতে পারে। তবে শহরের চেয়ে গ্রাম এলাকায় শীত বেশি থাকতে পারে।
গতকাল দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও দুপুর বাদে বেশির ভাগ সময় শীত ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অনেক জেলায় গুঁড়ি গুঁড়ি থেকে মৃদু বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে, ৪ মিলিমিটার। তবে আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ ব্যাপারে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, তাপমাত্রা কমে আজ শনিবার (১১ জানুয়ারি) যে শৈত্যপ্রবাহটি শুরু হবে, তা আগামী পাঁচ-ছয় দিন চলতে পারে। তবে শৈত্যপ্রবাহটি একেক সময় একেক স্থানে বেশি বিস্তার লাভ করতে পারে।
নিউজওয়ান২৪.কম/এমজেড
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- হাতির ঝিলের পানিতে লাশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- ডিএনসিসির ১৮ ওয়ার্ডের উন্নয়নে চার হাজার ২৫ কোটি টাকার প্রকল্প

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ