ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারো বিশ্বের স্বনামধন্য কারি এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালয়েশিয়া ও মিসরের কারিরা উপস্থিত থাকবেন।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয়েছিল প্রয়াত হজরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফের (র.) হাত ধরে।
কারি মুহাম্মদ ইউসুফ (র.) ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান কারি।
এই বছর সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমানে বাংলাদেশের প্রধান কারি শাইখ আহমাদ বিন ইউছুফ আল আজহারী।
এবারে সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
নিউজওয়ান২৪/আ.রাফি
আরও পড়ুন
ধর্ম বিভাগের সর্বাধিক পঠিত
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়