কে বোঝাবে তাদের এই করুণ বাস্তবতা...
তামীম রায়হান
ছবি: সংগৃহীত
বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দুটি বিষয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছে। একটি হচ্ছে- তাবলিগ নিয়ে চলমান মতবিরোধ এবং দ্বিতীয়টি হচ্ছে- কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান স্বীকৃতি। কওমি মাদরাসাকেন্দ্রিক ধারায় যারা নেতৃত্ব দেন কিংবা যাদের বেশ অনুসারী রয়েছে, তারা শিক্ষার্থীদের এই অহেতুক সময় নষ্ট নিয়ে কিছু বলছেন না। বরং তারা লজ্জাজনক নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে এই শিক্ষার্থীদের ব্যবহার করছেন নিজেদের মতের পক্ষে এবং বিপক্ষের বিরুদ্ধে উস্কে দিতে।
তাবলিগ নিয়ে যে বিবাদ হচ্ছে, ফেসবুকে তা নিয়ে দিনরাত তর্ক-বিতর্ক করলেই যে তা সমাধান হবে, বিষয়টি কখনোই এমন নয়। অথচ এই ইস্যুতে অনেক শিক্ষার্থী বুঝে কিংবা না বুঝে অযথা তর্কাতর্কি করছেন, অন্য পক্ষকে হেয় করতে সর্বক্ষণ নিজের মেধা ও সময় নষ্ট করছেন। এই অবস্থা কওমি শিক্ষাসনদের স্বীকৃতি নিয়েও। কীভাবে পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেকে আরও বেশি যোগ্য করে গড়ে তোলা যায় এবং এই স্বীকৃতি কাজে লাগিয়ে নিজেদের উচ্চতর পড়াশোনা ও ভবিষ্যতের কর্মক্ষেত্র আরও বিস্তৃত করা যায়, সেসব নিয়ে আলোচনা ও পরিকল্পনা না করে কওমি শিক্ষার্থীরা দু’ভাগে ভাগ হয়ে এক পক্ষ অন্য পক্ষকে ধুয়ে দিচ্ছেন। কেউ মেতে আছেন স্বীকৃতির রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে, কেউ পড়ে আছেন ঐতিহ্যের গুণগান নিয়ে।
এই দুই ইস্যুতে গত প্রায় এক বছর ধরে কওমি শিক্ষার্থীরা নিজেদের যে মূল্যবান সময় নষ্ট করছে, এ নিয়ে নূন্যতম বোধও যেন নেই কওমিধারার নেতৃত্বের। যে বিষয়টি কেবলমাত্র শীর্ষপর্যায়ের মুরব্বিদের ভাবনা ও বলার বিষয়, তা সম্পর্কে বিরাহমীন ভাবে অনর্থক মন্তব্য করছে প্রাথমিক পর্যায়ের ছাত্ররাও।
নিজের পরিধির বাইরে যে কোনো বিষয়ে কথা বলা ও তর্ক-বিতর্ক করা কখনোই উচিত নয়, কারণ এতে একদিকে যেমন সীমালঙ্ঘন হচ্ছে, তেমনিভাবে নিজেদের ভেতর গড়ে উঠছে এক ধরণের অস্থির ও উন্মত্ত মানসিকতা। কাজের চেয়ে কথায় বেশি পটু বাংলাদেশে কে তাদের বোঝাবে এই করুণ বাস্তবতা। শিক্ষাজীবনে বড়দের প্রতি অানুগত্য ও সময় কত অমূল্য বিষয়, সেটাও আজ ভুলতে বসেছেন কওমি মাদরাসার অনেক শিক্ষার্থী।
লেখক: তামীম রায়হান, কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যম গবেষক
নিউওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ