ইসলামী জ্ঞান...(পর্ব-১)
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ইসলামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-
প্রশ্ন: পবিত্র কোরআনুল কারীমে কতটি সূরা আছে?
উত্তর: ১১৪টি।
প্রশ্ন: পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি?
উত্তর: সূরা ফাতিহা।
প্রশ্ন: পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি?
উত্তর: সূরা বাকারা।
প্রশ্ন: পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি?
উত্তর: সূরা কাওছার।
প্রশ্ন: পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি কোন সূরায়?
উত্তর: সূরা বাকারার ২৮২ নং আয়াত।
প্রশ্ন: পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি?
উত্তর: আয়াতুল কুরসী। (সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত।
প্রশ্ন: ফরজ নামাজান্তে কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না?
উত্তর: আয়াতুল কুরসী।
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে?
উত্তর: সূরা মুলক। (৬৭নং সূরা)
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান?
উত্তর: সূরা ইখলাছ। (১১২ নং সূরা)
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উত্তর: সূরা ইখলাছ।
প্রশ্ন: কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উত্তর: সূরা কাফেরূন। (১০৯ নং সূরা)
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব?
উত্তর: সূরা কাহাফ (১৮ নং সূরা)
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন সূরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উত্তর: সূরা কাহাফের প্রথম দশটি আয়াত। (১৮ নং সূরা)
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুইটি সূরা জুমা দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত?
উত্তর: সূরা সাজদা ও দাহার।
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন দুইটি সূরা জুমা’র নামাজে তেলাওয়াত করা সুন্নাত?
উত্তর: সূরা আ’লা ও গাশিয়া।
প্রশ্ন: পবিত্র কোরআন কত বছরে নাযিল হয়?
উত্তর: তেইশ বছরে।
প্রশ্ন: ‘মুহম্মদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উত্তর: চার স্থানে। (১) সূরা আল ইমরান আয়াত- ১৪৪। (২) সূরা আহযাব আয়াত নং ৪০। (৩) সূরা মুহম্মদ আয়াত নং ২। (৪) সূরা ফাতাহ আয়াত নং ২৯।
প্রশ্ন: পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উত্তর: সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
প্রশ্ন: পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উত্তর: সূরা বাকারার ২৮১ নং আয়াত। মহান আল্লাহ বলেন,
وَاتَّقُواْ يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لاَ يُظْلَمُونَ
অর্থ: ‘ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অত:পর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রুপ অবিচার করা হবে না। (সূরা- বাকারার: আয়াত- ২৮১)
(ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর (রা.) থেকে বর্ণনা করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী (সা.) নয় দিন জীবিত ছিলেন।- আল ইতক্বান ফি উলূমিল কোরআন)
প্রশ্ন: পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গরূপে নাযিল হয়?
উত্তর: সূরা ফাতিহা।
(চলবে...)
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়