ইসলামী জ্ঞান (পর্ব-২)
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ইললামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-
প্রশ্ন: পবিত্র কোরআন প্রথমে কীভাবে সংরক্ষিত ছিল?
উত্তর: সাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে।
প্রশ্ন: সর্বপ্রথম কে পবিত্র কোরআন একত্রিত করেন?
উত্তর: হজরত আবু বকর (রা.)।
প্রশ্ন: কোন সাহাবীকে পবিত্র কোরআন একত্রিত করার দায়িত্ব দেয়া হয়েছিল?
উত্তর: হজরত যায়েদ বিন ছাবেত (রা.)-কে।
প্রশ্ন: কার পরামর্শে পবিত্র কোরআন একত্রিত করণের কাজ শুরু হয়?
উত্তর: হজরত ওমর বিন খাত্তাব (রা.)।
প্রশ্ন: রাসূলুল্লাহ্ (সা.) এর ওহী লেখক কে কে ছিলেন?
উত্তর: হজরত আলী বিন আবী তালেব, হজরত মুআবিয়া বিন আবী সুফিয়ান, হজরত যায়েদ বিন ছাবেত ও হজরত উবাই বিন কা’ব প্রমুখ (রা.)।
প্রশ্ন: কোন যুগে কার নির্দেশে পবিত্র কোরআনের অক্ষরে নোকতা দেয়া হয়?
উত্তর: উমাইয়া খলীফা আবদুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে একাজ হয়।
প্রশ্ন: পবিত্র কোরআনে নোকতা দেয়ার কাজটি কে করেন?
উত্তর: নসর বিন আছেম বিন ই’য়ামার (রহ.)।
প্রশ্ন: পবিত্র কোরআনে কে হরকত (যের যবর পেশ ইত্যাদি) সংযোজন করেন?
উত্তর: খলীল বিন আহমাদ আল ফারাহীদী (রহ.)।
(চলবে...)
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়