আজ পবিত্র শবে মিরাজ
ধর্ম ডেস্ক
ফাইল ছবি
দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বুধবার দিবাগত রাতে পালিত হবে শবে মিরাজ।
ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী লায়লাতুল মিরাজের রাতেই মহানবী হযরত মুহম্মদ (সঃ) সাত আসমান অতিক্রম করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন।
৯ মার্চ থেকে রজব মাস শুরু হওয়ায় ইসলামিক ফাউন্ডেশন গত ৭ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর ৩ এপ্রিল সারাদেশে শবে মিরাজ পালনের কথা জানিয়েছিল।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদের আয়োজন করেছে।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম এদিন ওয়াজ করবেন।
সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
আরও পড়ুন
ধর্ম বিভাগের সর্বাধিক পঠিত
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়