অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের সতর্ক অবস্থান
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
দুর্গাপূজায় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সোমবার সকালে রাজধানীর বনানীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরো বলেন, কোথাও যাতে কোনো জঙ্গি হামলা সৃষ্টি না হতে পারে সেদিকে আমরা সর্তক দৃষ্টি রাখছি। এছাড়া কোনো অপশক্তি যেন কোনো ধরনের উস্কানিমূলক তথ্য পরিবেশন, সোশ্যাল মিডিয়াতে বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাম্প্রাদীয় সম্প্রতি বিনষ্ট কিংবা আমাদের সামাজিক শৃঙ্খলা নষ্ট করার অপপ্রয়াস করতে না পারে, সেজন্য র্যাব ফোর্স সর্তক রয়েছে।
র্যাব ডিজি বলেন, এ বছর সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। গতবছরের চাইতে এবার ১ হাজার ৫৭২টি বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে পারি ২০০৮-০৯ অর্থবছরে ৯ হাজারের বেশি মণ্ডপে পূজা হয়েছিল। এই ১০ বছরে মণ্ডপের সংখ্যা ৩০০ গুণ বেড়েছে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধি, সম্প্রদায়িক সম্প্রতি এবং সবার সহযোগিতায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ