ঢাকা, ১২ জুলাই, ২০২৬
সর্বশেষ:

সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া চলবে না: প্রধানমন্ত্রী

বিএনপির সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘সাপ হয়ে দংশন করা আর ওঝা হয়ে ঝাড়ার’ সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

০৮:৫১ পিএম, ১৭ জুলাই ২০১৬ রোববার

আপিলের অনুমতি পেলেন শফিক রেহমান

শফিক রেহমানকে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তার জামিন খারিজ করে হাই কোর্ট আদেশ দিয়েছিল এর আগে

০১:০৪ পিএম, ১৭ জুলাই ২০১৬ রোববার

ইনস্টল করে নিন বাংলা ভাষায় অটিজম বিষয়ক অ্যাপ

স্পেশাল চাইল্ড ইনফর্মেশন অ্যান্ড রিসার্চ ফোরাম অটিজমের ওপর বাংলায় তৈরি করেছে মোবাইল অ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপটিতে অটিজম কি, এর কারণ, চিকিৎসা, অটিজম বিষয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা, উপসর্গসমূহ ইত্যাদি বিষয় স্থান পেয়েছে

১১:১১ এএম, ১৭ জুলাই ২০১৬ রোববার

গুলশান হত্যাযজ্ঞ: ভাগনেসহ নর্থ-সাউথ উপউপাচার্য গিয়াস গ্রেপ্তার

গুলশান হত্যাযজ্ঞে জড়িত হামলাকারীদের আশ্রয় দানের অভিযোগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপউপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহসানকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে তার সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন হলেন তার ভাগনে আলম চৌধুরী ও অপরজন তার ম্যানেজার মাহবুবুর রহমান তুহিন

০৯:৪১ এএম, ১৭ জুলাই ২০১৬ রোববার

মাদক-সম্রাটকে অফিসে ডেকে হত্যার হুমকি দিলেন প্রেসিডেন্ট!

আমি তোমাকে হত্যা করবো! কুখ্যাত মাদক সম্রাটকে অফিসে ডেকে সরাসরি মুখের ওপর এভাবে বলে দিলেন ফিলিপিনি প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। গতকাল (শুক্রবার) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের দাবাও শহরে এক সাক্ষাতে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা দেশটির প্রেসিডেন্ট এই হুমকি দেন

০৬:১৪ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার

‘অনার কিলিংয়ের’ বলি হলেন পাকিস্তানি মডেল কান্দিল!

অনার কিলিংয়ের শিকার হলেন পাকিস্তানের আলোচিত মডেল তারকা কান্দিল বালুচ। তাকে তার আপন ভাই গলা টিপে হত্যা করেছে। শনিবার প্রথমদিকে পাকিস্তানি টিভি চ্যানেলগুলোর খবরে বলা হয়েছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ জানায়, গলা টিপে হত্যা করা হয়েছে কান্দিলকে

০৪:৩৯ পিএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার

তুরস্কে বিদ্রোহী সেনাদের অভ্যুত্থানচেষ্টা: ১৭ পুলিশসহ নিহত ৪২

তুরস্কের ডানপন্থি তায়িপ এরদোয়ান সরকারকে উচ্ছেদের দাবি করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষে টিভিতে প্রচারিত বিবৃতিতে ‘সান্ধ্য আইন ও সামরিক আইন’ জারির ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে দেশটির পরাক্রমশালী সেনাবাহিনীর একটি অংশের এই দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান জানিয়েছেন

০৮:০৭ এএম, ১৬ জুলাই ২০১৬ শনিবার

অবৈধ ইন্টারনেট সেবায় মোবাইল জায়ান্ট গ্রামীণফোন!

অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ‘গো ব্রডব্যান্ড’ ইন্টারনেট সেবা বিক্রি করায় দেশীয় মোবাইল সেবাদাতা জায়ান্ট অপারেটর গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিটিআরসি। নোটিসে বাংলাদেশ টেলিগ্রাফিক রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনের কাছে জানতে চেয়েছে- আইনভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না

১১:৪১ এএম, ১৫ জুলাই ২০১৬ শুক্রবার

ফ্রান্সে বাস্তিল উৎসবে ট্রাক হামলা ও গুলি, নিহত ৮৪

ঐতিহাসিক বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে সমবেত জনতার ওপর দিয়ে আচমকা ট্রাক চালিয়ে ও নির্বিচার গুলি করে অন্তত ৮৪ জনকে হত্যা করেছে এক হামলাকারী। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ

০৯:৩৪ এএম, ১৫ জুলাই ২০১৬ শুক্রবার

ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ

এসময় ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ গনি। তার বক্তব্যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে দলের সাংগঠনিক কার্যক্রমের বয়ান শুনে ভূয়সী প্রশংসা করেন

১০:৪৪ এএম, ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

ম্যাগির পরে বৃটিশ মসনদে দ্বিতীয় নারী মে

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট করা অর্থাৎ বেরিয়ে যাওয়ার অনিবার্যতায় দেশটির নয়া প্রধানমন্ত্রী হয়েছেন কনজারভেটিভ পার্টির নতুন নেতা টেরিজা মে। তিনি যেদিন প্রধানমন্ত্রী হলেন, একইদিন পদত্যাগ করেন তার পূর্বসূরী ডেভিড ক্যামেরন।

 

০৩:৪২ এএম, ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর সমাধিতে ইইউ আ.লীগ নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্ব ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আওয়ামী লীগের নেতারা

০২:৩১ এএম, ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

আমাদের সুস্বাস্থ্য ও পচা সাবান

WHO এর মতে – "সাবান দিয়ে কম পক্ষে “২০ সেকেন্ড” হাত ধৌত করতে হবে"। কিন্তু আমাদের দেশে ছাগলকে মন্দির দেখানোর মত করে সাবান ব্যবসা করছে করছে। ১০ প্রকার জীবানু ধ্বংস করে এবং ১০ সেকেন্ডে পরিষ্কার হয় এই মিথ্যা প্রলোভন দিয়ে সাবান বিক্রি করছে। এটা আমাদের দেশে ‘স্বাস্থ্য সচেতন’ মানুষের নজর কাড়ে অনায়াসে

০১:৫৯ এএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার

চট্টগ্রামে সিএনজি চালকের দুই ঘাতকের ফাঁসি কার্যকর

২০০৪ সালের ১৯ মে রেজাউল করিম ওরফে আজিজ নামে এক সিএনজি অটোরিকশা চালককে হত্যা করে শহীদুল্লাহ ও সাইফুলসহ মোট তিনজন মিলে। ২০১৬ সালের ১৩ জুলাই মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটের পর পর্যায়ক্রমে ওই তিন খুনির দুজনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে

০১:৪০ এএম, ১৩ জুলাই ২০১৬ বুধবার

সীমাবদ্ধতা ভাঙার প্রতিশ্রুতি সিদ্দিকুরের

সোমবার প্রকাশিত অলিম্পিকের সবশেষ র‌্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে রয়েছেন সিদ্দিকুর। সেই সুবাদে সুযোগটা তার হতে ধরা দিয়েছে। নিয়ম অনুযায়ী অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে সেরা ৬০ জন গেমসসের গলফে অংশ নেবেন

১১:৪৬ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার

জাকির নায়েককে গ্রেফতারে প্রস্তুত পুলিশ, প্রেস কনফারেন্স বাতিল

সর্বশেষ খবর (এই রিপোর্ট লেখা) পর্যন্ত তিনি দুবাই থেকে এখনও দেশে ফেরেননি। যদিও এই সময়ের মধ্যে তার দেশে ফেরা এবং সেখানে সাংবাদিকদের কাছে তার অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি আগে থেকেই ঠিক করা ছিল

০৪:১৫ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার

মেসি পারেননি রোনালদোও পারলেন না, পর্তুগাল পেরেছে

রোববার ফ্রান্সের সাঁ-দেনিতে অনুষ্ঠিত ইউরো ২০১৬ এর বহুল প্রতীক্ষিত ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রেনালদোবিহীন রোনালদোরই পর্তুগাল। রোনালেদোর কথাই সত্য হয় এতে করে- ‌`ফেভারিট ফ্রন্স তবে জিতবো আমরা` এমনিতো বলেছিলেন রোনালদো ফাইনাল সম্পর্কে!

০৩:৩৪ এএম, ১১ জুলাই ২০১৬ সোমবার

অবশেষে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

শেষ পর্যন্ত বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে শিল্পমন্ত্রী আমির হোসনে আমু বৈঠক শেষে সাংবাদিকদের জানান

০৩:৫১ পিএম, ১০ জুলাই ২০১৬ রোববার

...কালিমালেপনে তৎপররা সংখ্যায় খুবই কম

তবে এতসব প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের বৃহৎ জনগোষ্ঠী কিন্তু বরাবরই এইসব অশুভ তৎপরতা বিরোধী। তারা নিজেদের সর্বস্ব দিয়ে, সবটুকু উদ্যোগ দিয়ে, মানসিক শক্তি দিয় বাংলাদেশকে অগ্রসরমান রাখতে চায়। চায় ঈদের চাঁদের মতোই বাঙালির খুশিকে চিরউজ্জ্বল স্নিগ্ধ রাখতে

০২:০৯ পিএম, ১০ জুলাই ২০১৬ রোববার

পরলোকে ‘ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টিওয়ান’ লেখক শনবার্গ

৮২ বছর বয়সে মারা গেলেন পুলিৎজার পুরস্কার জয়ী নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার সিডনি শনবার্গ। বাংলাদেশ ও বাঙালির সুহৃদ এই সাংবাদিক একাত্তরে বাংলাদেশে পাকিস্তানিদের ঘটানো নির্মম গণহত্যার খবর বিশ্বজুড়ে প্রকাশের অন্যতম সূত্র ছিলেন তিনি

০১:১৭ পিএম, ১০ জুলাই ২০১৬ রোববার

সৌদিতে বোমা হামলায় জড়িত ১২ পাকিস্তানিসহ গ্রেফতার ১৯

পবিত্র নগরী মদিনায় মসজিদের নববী (সা.) এর কাছে, কাতিফের একটি শিয়া মসজিদ ও দেশটির অর্থনৈতিক রাজধানী জেদ্দার পশ্চিমাঞ্চলে মার্কিন কনস্যুলেটের কাছে পৃথক তিনটি হামলা চালানো হয় গত ৪ জুলাই। এসব ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

১২:০৭ এএম, ১০ জুলাই ২০১৬ রোববার

‘টেন কম্যান্ডমেন্টস’ মেনে চল: ভারতীয় সেনাকে সুপ্রিম কোর্ট

গত শুক্রবার এক রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট জানায়, সেনাবাহিনী বা আধাসামরিক বাহিনী কোনোভাবেই অতিরিক্ত বলপ্রয়োগ বা প্রতিশোধমূলক আচরণ করতে পারবে না দেশের কোনো এলাকার জনসাধারণের ওপর। তা সে যতোই জঙ্গি উপদ্রুত এলাকা হোক না কেন কিংবা সেখানে ‘আফস্পা আইন’ বলবৎ থাকুক না কেন

১১:৫১ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার

সিউলের দাবি: ক্ষেপণাস্ত্র ছুড়তে ফের ব্যর্থ উত্তর কোরিয়া!

দক্ষিণ কোরীয়রা জানায়, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টা নাগাদ পিয়ংইয়ঙের উত্তর-পূর্বের সিনপো বন্দরে সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ওই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তা সাবমেরিন থেকে উৎক্ষেপণের পর পরই বিধ্বস্ত হয় সমুদ্রে

১১:১৫ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার

সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ: বাংলাদেশকে সমর্থন বিশ্ব নেতৃবৃন্দের

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক বার্তায় এবং টেলিফোনে ওই হামলার তীব্র নিন্দা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রতি সমর্থন জানান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের কাছে হামলার পরও তারা একই সমর্থন পুনর্ব্যক্ত করেছেন

১০:৪২ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার