সৌদিতে বোমা হামলায় জড়িত ১২ পাকিস্তানিসহ গ্রেফতার ১৯
বিশ্ব সংবাদ ডেস্ক
সৌদি আরবে গত সোমবারের আত্মঘাতী হামলার পর ১২ পাকিস্তানিসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
পবিত্র নগরী মদিনায় মসজিদের নববী (সা.) এর কাছে, কাতিফের একটি শিয়া মসজিদ ও দেশটির অর্থনৈতিক রাজধানী জেদ্দার পশ্চিমাঞ্চলে মার্কিন কনস্যুলেটের কাছে পৃথক তিনটি হামলা চালানো হয় গত ৪ জুলাই। এসব ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ২৬ বছর বয়সী সৌদি নাগরিক নায়ের মোসলেম হাম্মাদ আল-বালাউই মদিনা হামলার হোতা। সে মাদকাসক্ত।
এসপিএ আরও জানায়, কাতিফে তিন ‘সন্ত্রাসী’ হামলা চালিয়েছে। হামলাকারীদের মধ্যে আব্দের রহমান সালেহ্ মুহাম্মদ আল-আমর (২৩) সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল বলে নিরাপত্তা সংস্থাগুলো জানত।
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, জেদ্দায় হামলাকারীদের মধ্যে আব্দুল্লাহ্ কালজার খান নামের এক পাকিস্তানি নাগরিককে সনাক্ত করা হয়েছে। সে ১২ বছর ধরে জেদ্দায় বসবাস করছে।
মদিয়ায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর কাছে যে হামলা চালানো হয় তাতে ৫ জন প্রাণ হারায়।
এর আগে মন্ত্রণায় জানিয়েছিল, শিয়া অধ্যুষিত উপসাগরীয় নগরী কাতিফে আত্মঘাতী হামলার পর তিন জনের শরীরের ছিন্নভিন্ন অংশ পাওয়া গেছে।
জেদ্দায় হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন সোমবারের হামলার দায়িত্ব স্বীকার করেনি।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়