রাজধানীতে কিশোর গ্যাং জুম্মান গ্রুপের ৫ সদস্য আটক
নিউজ ডেস্ক
প্রতীকী ছবি
রাজধানী ঢাকার বংশাল এলাকা থেকে ‘জুম্মান গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের পাঁচজন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলো- জুম্মন হোসেন (১৮), নাসির (১৮), ফয়সাল (১৮), মঞ্জু (১৮) ও নাদিম (১৮)।
শনিবার (২৪ আগস্ট) বেলা ২টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল তাদেরকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে পাঁচটি চাকু, ২টি সুইস গিয়ার চাকু, ২০টি ব্লেড ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জুম্মান কিশোর গ্যাংয়ের আটক সদস্যরা অনেক দিন ধরে বংশাল, কোতোয়ালি এবং কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জুম্মান গ্রুপের সদ্স্যরা অন্যান্য কিশোর অপরাধীদের সহায়তায় এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত ছিল।
মামলা দায়েরপূর্বক আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- হাতির ঝিলের পানিতে লাশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়