পবিত্র কোরআনের ক্ষুদ্র পাণ্ডুলিপি...
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ইউরোপ ও এশিয়া মহাদেশ মিলে যে দেশ গঠিত তাহলো তুরস্ক। দেশটির অধিকাংশ অঞ্চল এশিয়াতে পড়লেও রাজধানী পড়েছে ইউরোপ অংশে।
মুসলিম সংখ্যাধিক্য দেশ তুরস্কে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের সবচেয়ে ক্ষুদ্র পাণ্ডুলিপির প্রদর্শনী চলছে।
তুরস্কের পবিত্র কোরআন প্রদর্শনীতে প্রদর্শিত পবিত্র কোরআনের কপিগুলো এতই ক্ষুদ্র অক্ষরে মুদ্রিত যে, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে পবিত্র কোরআনের এ পাণ্ডুলিপিগুলো পড়াও সম্ভব নয়। তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক-এ এক প্রতিবেদন প্রকাশিত হয়।
পবিত্র কোরআনের ক্ষুদ্রতম শিল্পকর্মের প্রদর্শনীটি তুরস্কে এবারই প্রথম। এ প্রদর্শনীটি তুরস্কের আয়ডিন প্রদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা শহর কুসাদাসি শুরু হয়।
এ প্রদর্শনীতে পবিত্র কোরআনের ক্ষুদ্রতম শিল্পকর্মটি করেছেন ক্যালিগ্রাফার আর্টিস্ট নেকাতি কর্কমাজ। তার এ কর্মটিও সাধারণত খালি চোখে দেখে পড়া সম্ভব নয়।
নেকাতি কর্কমাজ বিশ্বের তিনজন ক্ষুদ্র ভাস্কর্য নির্মাতাদের একজন। তিনি দীর্ঘ তিন বছরে এক সেন্টিমিটার পরিমাপের এই ক্ষুদ্র পবিত্র কোরআন তৈরি করেছেন। পবিত্র কোরআনের এ কপিটি একটি সুই বা পিনের মাথায় রাখা সম্ভব।
পবিত্র কোরআনের ক্ষুদ্র কপিটি তৈরিতে তিনি চুল দিয়ে তৈরি একটি ব্রাশ ব্যবহার করেছেন। যা তিনি রাত জেগে জেগে সম্পন্ন করেছেন।
শিল্পী নেকাতি কর্কমাজ ইতিপ্রর্বে একটি মশুরি দানায় মহান আল্লাহর ৯৯টি নাম এবং একটি চুলে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখেছিলেন।
নিউজওয়ান/আরএডব্লিউ
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়