ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

নারীদের মতামতের ভিত্তিতে নির্বাচন করতে চাই: সিইসি

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২৩ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, `দেশের নারী সমাজের প্রতিনিধিদের পরামর্শ ও গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন পরিচালনা করতে চাই।`

সোমবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে নারী নেত্রীদের সঙ্গে সংলাপের শুরুতে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, `জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে আপনাদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারি সেই বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাই। আপনারা নারী সমাজের কথা বলুন, দেশের কথা বলুন; সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলুন। আমার বিশ্বাস- এই আলোচনার মধ্য দিয়ে যে উপকরণ সংগ্রহ করব, নির্বাচন পরিচালনায় তা সহায়ক হবে। আপনাদের সুপারিশ ও পরামর্শ আমরা গুরুত্বসহকারে বিবেচনা করব।`

রাজনৈতিক অঙ্গনে নারীদের অবস্থানের কথা স্মরণ করে কেএম নূরুল হুদা বলেন, `এ অঞ্চলে বেগম রোকেয়া, সুফিয়া কামাল, প্রীতিলতা ওয়াদ্দেদার মতো নারীরা সামাজিক দ্বার উন্মোচন করেছেন। সেই পথ ধরে জীবনের প্রতিটি অঙ্গনে দেশের নারীদের পদচারণার সুযোগ সৃষ্টি হয়েছে।`

সংলাপ শুরুর পর সূচনা বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরেন সিইসি কে এম নূরুল হুদা।

সংলাপে ২২ নারী নেত্রীকে আমন্ত্রণ জানালেও দুপুর ১২টা পর্যন্ত ১৩ জন উপস্থিত হয়েছেন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। তারা হলেন, রোকেয়া কবির, মালেকা ভানু, রেখা চৌধুরী, অ্যারোমা দত্ত, ফাতেমা আক্তার, নাসরিন বেগম, ফরিদা ইয়াসমিন, রীনা সেন গুপ্ত, পারভীন সুলতানা ঝুমা, মাহবুবা বেগম, রেহানা সিদ্দিকী, মাসহুদা খাতুন শেফালী এবং মনসুরা আক্তার।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত