ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র দুই বিভাগের সব ছুটি বাতিল
নিউজ ডেস্ক
ডিএনসিসি লোগো
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও মশক নিধন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডিএনসিসির উদ্যোগে ডেঙ্গু-চিকুনগুনিয়া বিষয়ক জনসচেতনতামূলক র্যালিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশা নিধন কাজকে গতিশীল করতে তাদের ছুটিল বাতিল করা হয়েছে। আগামী ঈদেও তাদের ছুটি বাতিল থাকবে।
তিনি বলেন, মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির মশক নিধন কর্মী ও সুপারভাইজাররা নিয়মিত কাজ করছে। প্রতিটি এলাকার মশক নিধন কর্মী, সুপারভাইজার ও মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর ডিএনসিসির ওয়েবসাইটে দেয়া আছে। যে কেউ তাদের ফোন করে এ বিষয়ে জানাতে পারবেন।
মেয়র বলেন, এডিস মশা বাসাবাড়ির ভেতরে এবং বাহিরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এটিকে গৃহপালিত মশাও বলা হয়। কাজেই এটি প্রতিরোধে সবাইকে সচেতন হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না।
এ সময় র্যালিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসি এলাকার কাউন্সিলর, নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমুখ।
নিউজওয়ান২৪.কমি/এমজেড
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- হাতির ঝিলের পানিতে লাশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়