এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: অন্তর্জাল
এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২৯ অক্টোবর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়েছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।
এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
উল্লেখ্য, এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
নিউজওয়ান২৪.কম/গাজী Newsone24.com/Gazi
- `PM Hasina, the most influential Muslim female at present`
- নিউইয়র্ক আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ও জামিনে মুক্ত
- ক্ষমা চাইলেন এসপি জায়েদুল আলম
- লকডাউনে যেসব বিধিনিষেধ মানতে হবে
- রুশ বাহিনীতে যোগ দিলো নতুন ২ লাখ সেনা
- যা আছে মুনিয়ার সুরতহালে
- মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা
- ঝড় হতে পারে, সতর্ক সংকেত
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত: ফখরুল
- Not a UFO, but... (Video)
- মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
- Bangladesh now world`s 33rd nuclear power plant country
- Limon body return, Brishti janaza 6 May
- গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাক সেনাপ্রধান
- Bangladesh at ‘high risk’ of measles: WHO

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়