উড়োজাহাজে ৮ ফুট লম্বা অজগর!
বিশ্ব সংবাদ ডেস্ক
ভারতের আগ্রা বিমানবন্দরে একটি উড়োজাহাজে গতকাল বুধবার অস্বাভাবিক ও অবাঞ্ছিত এক অতিথির দেখা মিলেছে। উড়োজাহাজটিতে আট ফুট লম্বা একটি অজগর সাপ এসে হাজির হয়।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ এয়ারক্র্যাফটের ডানদিকের পাখায় বড় ওই সরীসৃপটি আটকা পড়েছিল। ঘটনার পর বন্যপ্রাণী উদ্ধারকারী দল (এসওএস) গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে সাপটি উদ্ধার করে।
বেসরকারি একটি সংস্থার (এনজিও) দুজন সাপ বিশেষজ্ঞ প্রায় পাঁচ ঘণ্টা সময় নিয়ে সাপটি উদ্ধার করেন। তাঁরা বলেন যে, কাজটি যথেষ্ট চ্যালেঞ্জের। কারণ তাঁরা অজগরটিকে শান্ত ও অক্ষত অবস্থায় ধরে আনতে চেষ্টা করেছেন।
বন্যপ্রাণী উদ্ধারকারী এসওএস দলের একজন সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বিমানের ওই সংকীর্ণ জায়গা থেকে অজগরটি আমরা নিরাপদে উদ্ধার করতে চেয়েছি। আর এ জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করেছি। যাতে আমরা সাবধানে এটি স্থানান্তর করতে পারি।’
উদ্ধারের পর অজগরটি পর্যবেক্ষণে রেখেছে এসওএস দল। এটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আসলে প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।
ওয়াইল্ডলাইফ এসওএসের প্রকল্প পরিচালক বেইজু রাজ এম ভি জানান, ধৈর্যের সঙ্গে অজগরটি উদ্ধার করায় ভারতের বিমানবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই।
ভারতীয় রক পাইথন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। এগুলো বিষধর নয়। ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনে এটি সুরক্ষিত প্রজাতির মধ্যে পড়ে।
নিউজওয়ান২৪.কম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়