ইসলামী জ্ঞান (পর্ব-৫)
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ইললামী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর-
প্রশ্ন: হজরত ওসমান (রা.)-কে জামিউল কোরআন বলা হয় কেন?
উত্তর: তখনকার সময় আঞ্চলিক ভাষায় পবিত্র আল কোরআন তিলাওয়াতের কারণে মুসলিম উম্মাহার ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিলে হজরত ওসমান (রা.) এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেন। তিনি হজরত হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত পবিত্র আল-কোরআনের মূল কপি এনে এর অনেক কপি করে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। এভাবে তিনি পবিত্র আল-কোরআন সংকলন করেন বলে তাকে ‘জামিউল কোরআন’ বলা হয়।
প্রশ্ন: হজরত আলী (রা.)-কে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়েছে কেন?
উত্তর: বদর যুদ্ধে বিশেষ কৃতিত্বের জন্য তিনি জুলফিকার তরবারি লাভ করেছিলেন। পরে শৌর্যবীর্যের প্রতীক এ তরবারির সাহায্যে তিনি খাইবারের কামুস দুর্গ জয় করলে রাসূল (সা.) তাকে ‘আসাদুল্লাহ’ উপাধি দেন।
প্রশ্ন: হজরত ওমর (রা.)-এর ‘ফারুক’ উপাধি পাওয়ার কারণ কী?
উত্তর: ইসলাম গ্রহণের পর তিনি ঘোষণা দিলেন—আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। তার এ সাহস দেখে রাসূল (সা.) মুগ্ধ হন এবং তাকে ‘ফারুক’ উপাধিতে ভূষিত করেন।
প্রশ্ন: ইমাম গাজ্জালি (রা.)-কে কে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন?
উত্তর: ইমাম গাজজালি সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক ছিলেন। তিনি ইসলামি অনুশাসনের দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ের ওপর অনেক গুরুত্বপূর্ণ মৌলিক গ্রন্থ রচনা করে তিনি ইসলামি অনুশাসনের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন। এ জন্য তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়।
(চলবে...)
আরো পুিন>>> ইসলামী জ্ঞান (পর্ব-৪)
নিউজওয়ান২৪/আরএডব্লিউ
- যে দোয়ায় গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!
- ফরজ নামাজের পর প্রয়োজনীয় কিছু আমল
- দরুদে ইব্রাহিম
- মা-বাবার জন্য দোয়া
- তাহিয়্যাতুল-মাসজিদ
মসজিদে ঢুকেই দু’রাকাত নামাজ... - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি...
- দরুদে ইব্রাহিম
- কোরআন হাদিসের আলোকে জুমা’র দিনের গুরুত্ব ও তাৎপর্য
- ঋণ মুক্তির সর্বোত্তম আমল
- ফজিলতপূর্ণ কিছু দোয়া ও আমলসমূহ
- পবিত্র কোরআনের তথ্যকণিকা
- জুমার দিনের ৩ আমল
- হযরত আদম আ. এর বিয়ের মহর কত ছিল!
- ফেরেশতা পরিচিতি...
- ‘নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে’

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়