সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা যুবকের ছবি তুলছিলেন পথচারীরা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়া থাকা যুবকের ছবি তুলতে দেখা গেছে পথচারীদের।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইসরাক হোসেন যোশী (২৭)। তার বাসা রাজধানীর ওয়ারী এলাকায়। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন।
হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ বৃহস্পতিবার বলেন, ইসরাক গতকাল রাতে হাতিরঝিল-সংলগ্ন রামপুরা ব্রিজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান। এতে তার মোটরসাইকেলটি উল্টে যায়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন কয়েক পথচারী। দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইসরাককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারীদের একজন মিজানুর রহমান। তিনি বলেন, ইসরাক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে ছিলেন। তাকে পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। কিন্তু কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিলেন না। কেউ আবার মুঠোফোনে ভিডিও করছিলেন, ছবি তুলছিলেন। পরে তিনিসহ কয়েক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ছোট ভাই ইফতেখার হোসেন জানান, গতকাল রাতে গুলশানের নিকেতনে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে ইসরাক বের হয়েছিলেন। তিনি ভুলে বাসায় তার মুঠোফোনটি রেখে গিয়েছিলেন। রাতে তার মুঠোফোনে ফোন এলে তারা দুর্ঘটনার খবর পান।
ইসরাক সপরিবার রাজধানীর ওয়ারীর ৮ নম্বর গুপি কিষান লেনে থাকতেন। তার বাবা ইমরান হোসেন। বাবার কেমিক্যালের ব্যবসা দেখতেন ইসরাক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
নিউজওয়ান২৪.কম/এসএ
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- হাতির ঝিলের পানিতে লাশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- ডিএনসিসির ১৮ ওয়ার্ডের উন্নয়নে চার হাজার ২৫ কোটি টাকার প্রকল্প

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ