মস্কোয় রুশ গোয়েন্দা দপ্তরের কাছে গুলিবর্ষণ, ’নিহত ৩’
ডেস্ক রিপোর্ট
ছবি: আরটি
রাশিয়ার রাজধানী মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস ভবনের পাশেই লুবায়াঙ্কা স্কয়ারের কাছে এক বন্দুকধারীর গুলিত অন্তত তিন ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। রুশ সরকারি সংবাদ সংস্থা আরটি জানিয়েছে, হামলাকারী বন্দুকধারীদের নিবৃত করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রুশ গোয়েণ্দা সংস্থা এফএসবি ভবনের দিকে যাওয়ার রাস্তায় এবং ক্রেমলিন থেকে প্রায় ১০ মিনিটের হাঁটাপথের দূরত্বে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বেশ কিছূ ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের ব্যাপক তৎপরতা এবং অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা গেছে।
প্রেসিডেন্ট পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর এই গোলাগুলির ঘটনা ঘটলো বলে জানায় বিবিসি।
এদিকে, ইনডিপেন্ডেন্ট পরিবেশিত খবরে বলা হয়েছে, তিনজন বন্দুকধারীর একটি দল স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি করতে করতে ওই ভবনের লবির দিকে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের দিকে এগিয়ে যায়। নামহীন সূত্রের বরাতে ইনডিপেন্ডেন্ট আরো জানায়, প্রথম দিকে তিন হামলাকারীর দুজন নিহত হয়। তবে অপর ব্যক্তি একটি আড়াল নিয়ে গুলি বিনিময় করতে থাকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে। রুশ নিরাপত্তা সংস্থার মুখপাত্রের বরাতে ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, শেষ পর্যন্ত ওই ব্যক্তিও নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে। কোনো কোনো সংবাদ সংস্থা দাবি করেছে, নিহতদের মধ্যে একজন এফএসবি কর্মকর্তা রয়েছেন। তবে বিবিসি অসমর্থিত সূত্রের বরাতে জানিয়েছেন, তিনজন কর্মকর্তা নিহত হয়েছে।
মস্কোর ব্যস্ততম ওই এলাকায় ঘটনার পর পর লোকজনের চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিউজওয়ান২৪.কম/এসএম
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়