ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

ভাটারায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপকর্মী নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:২১, ২৯ জুন ২০১৬   আপডেট: ০০:৫২, ২ জুলাই ২০১৬

ঢাকা: ভাটারা থানায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহাঙ্গীর হোসেন (২০) নামে এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন।

নিহতের বাবা কিশোরগঞ্জের ইটনার বাসিন্দা পাঞ্জু মিয়া জানান, ভাটারার পূর্ব সাইদনগর এলাকার একটি ওয়ার্কশপে কাজ শেষে করে ভোর সাড়ে চারটার দিকে বাসায় ফেরার পথে স্থানীয় বালুর মাঠের কাছে তিন-চারজন ছিনতাইকারী তার পথরোধ করে।
তারা জাহাঙ্গীরের টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু জাহাঙ্গীর তাদের রুখে দাঁড়ান।
এ অবস্থায় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। জাহাঙ্গীরের আর্তচিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
ভাটারা থানার এসআই মিজানুর রহমান মরদেহ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন।

জাহাঙ্গীর বাড্ডার নূরেরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিউজওয়ান২৪.কম/ইজেআই

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত