পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১
বিশ্ব সংবাদ ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার সকালে প্রদেশটির লাসবেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচির উদ্দেশে যাচ্ছিল। বাসটি লাসবেলা এলাকায় বাঁক নেওয়ার সময় দ্রুতগতির কারণে একটি ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পাশের গিরিখাতে পড়ে যায়। এরপর বাসটিতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
নিউজওয়ান২৪.কম/এসএ
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়