পরাজয় মেনে নিলেন কমলা, ট্রাম্পকে দিলেন সহায়তার ঘোষণা
বিশ্ব সংবাদ ডেস্ক
কমলা হ্যারিস। ছবি অন্তর্জাল
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হার মেনে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পরাজয়ের বাস্তবতা স্বীকার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। কমলা বলেছেন, যে লড়াই এই প্রচারণাকে জ্বালানি জুগিয়েছে, তা এখনো শেষ হয়নি।
বুধবার (৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্যকালে কমলা হ্যারিস বলেন, আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। তাকে বলেছি, আমরা তার দলকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবো। আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়া আমাদের গণতন্ত্রের মূল নীতি।
তিনি আরো বলেন, যদিও আমি এই নির্বাচনের পরাজয় মেনে নিচ্ছি, তবে সেই লড়াই থেকে পিছু হটছি না, যা এই প্রচারাভিযানে আমাদের শক্তি জুগিয়েছিল।
এসময় কমলা হ্যারিস তার সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, এখন হতাশার নয়, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সময়। স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বার্থে সংগঠিত হওয়া এবং সম্পৃক্ত থাকার সময়।
যুব সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিধ্বস্ত হওয়া স্বাভাবিক, তবে জানবেন, সবকিছু ঠিকঠাক হবে। আমরা যখন লড়ি, আমরা জিতি—এমনটা সব সময়ই হতে পারে না। তবে এর মানে এই নয় যে আমরা হেরে যাবো।
কমলা বলেন, যখনই কেউ বলবে কিছু অসম্ভব, কারণ তা আগে কখনো হয়নি, তখন তাদের কথা শুনবেন না।
সূত্র: সিএনএন
NewsOne24.Com/আরএডব্লিউ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়