ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

ডিজিটাল আইনের মামলায় মইনুলের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ৫ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সাংবাদিক মাসুদা ভাট্টিকে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ।

শুনানিতে সানাউল্লাহ মিয়া বলেন, মামালটি জামিনযোগ্য ধারা। আজকে এ মামলায় যিনি বাদী, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি (বাদী) কেনো মামলা করলেন? তিনি (ব্যারিস্টার মইনুল) মাসুদা ভাট্টিকে নিয়ে কী বলেছেন, এটা সমগ্র জাতি জানে। ওইখানে বাদীকে কিছু বলা হয়নি। তিনি যা বলার বলেছেন মাসুদা ভাট্টিকে। অন্যজন কেন মামলা করবে? মামলাটি জামিনযোগ্য ধারা, আমরা আসামির জামিন চাই।

রাষ্ট্রপক্ষে ব্যারিস্টার মইনুলের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করেন।

১ নভেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার দেখান ঢাকা মহানগর হাকিমের আদালত। মামলার প্রতিবেদনের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেন।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত