ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ:

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী নগরের সিটি হাট বাইপাস সড়কে মঙ্গলবার রাতে মুন্না শেখ নামে এক চালককে খুন করে তার অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

নিহত অটোরিকশা চালক মুন্না শেখ কাশিয়াডাঙ্গা থানার ফেত্তাপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

শাহমুখদুম থানার ওসি মাসুদ পারভেজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত