চালু হলো থ্রিজি-ফোরজি সেবা
মোবাইল ভিত্তিক ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি ফের চালু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার কিছু পর থেকে এই সেবা পাচ্ছেন বলে জানান গ্রাহকরা। মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো থ্রিজি ও ফোর জি চালু করে দেয়।
০৫:০৩ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আবারো অর্থমন্ত্রীর দ্বায়িত্ব পালনে ইচ্ছুক মুহিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আরো এক বছর অর্থমন্ত্রীর দ্বায়িত্ব পালন করতে চান আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ইচ্ছার কথা জানান তিনি।
০৫:০০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
এখন থেকে ট্রেনের টিকিট কাটতে নাম, মোবাইল নম্বরের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বরও দিতে হবে।
০৪:০৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সব দলের অংশগ্রহণে জাতিসংঘের প্রশংসা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করার কারণে জাতিসংঘ প্রশংসা করেছে। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই প্রশংসা করে এক বিবৃতি দিয়েছেন।
০৩:৫৮ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
চট্রগ্রামে: আ. লীগ বাদে জামানত বাজেয়াপ্ত প্রায় সবার
১১৭ জন প্রার্থীর মধ্যে ৯৫ জন জামানত হারিয়েছেন। এ তালিকায় আছেন ২০–দলীয় জোটের সমন্বয়ক অলি আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ঐক্যফ্রন্টের ১০ প্রার্থী
০৩:৩৫ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
হ্যান্ড ওয়াশে বিষ!
কোনো কিছু খাবার খাওয়ার আগে হাত ধোয়া জরুরি। তা না করলে হাতের ময়লা, জীবানু খাবারের সঙ্গে পেটে চলে গিয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে...
০২:২৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ন্যান্সির দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবার ভাঙনের সুর বেজেছে তার সংসারে। শোনা যাচ্ছে, বর্তমানে এই গায়িকা আর স্বামীর সঙ্গে থাকছেন না। দুই মাস ধরেই আলাদা থাকছেন তারা।
০২:২০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
গুগল ডুডল ২০১৯
নববর্ষ উদযাপন উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে একটি নতুন মজার ডুডল তৈরি করেছে...
০১:৫৮ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
দুর্নীতিগ্রস্ত দেশ শ্রীলঙ্কা, মনে করে আইসিসি
শ্রীলঙ্কাকে ক্রিকেটীয় বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ বলে মনে করে আইসিসি। তেমন কথা জানালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফারনান্ডো। এর আগে, বেশ কিছু দুর্নীতিতে জড়িয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার ক্রিকেট।
০১:৫১ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেখ হাসিনার
একাদশ জাতীয় নির্বাচনে বিজয় লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রথানমন্ত্রী শেখ হাসিনা।
০১:৩৬ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে পৌঁছেছে বই
নতুন বছরের প্রথম দিনে সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের কেন্দ্রীয় বই উৎসবের উদ্বোধনে বই তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
০১:২৯ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
নারীর গলাকাটা লাশ উদ্ধার
এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনোয়ারা বেগম (৪২)। মঙ্গলবার বেলা ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারী টাঙ্গাইলের বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার ধলা খানের স্ত্রী।
১২:৫২ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
জাতিসংঘের আহ্বান
সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহার করতে এই আহ্বান জানান তারা।
১২:৪৩ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
অর্থমন্ত্রী কে?
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হিসেব নিকেশ এখন সরকার গঠন নিয়ে। আলোচনার শীর্ষে অর্থমন্ত্রীর পদ। কে হচ্ছেন অর্থমন্ত্রী?
১২:৩৮ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
১৯ বিজয়ী নারী
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ জন নারী প্রার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ১৯ নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা সবাই নৌকা প্রতীকের প্রার্থী।
১২:২৬ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
জয় পেয়ে সরকার গঠন আ. লীগের, বৃহস্পতিবার শপথ গ্রহণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের পর এই প্রক্রিয়া শুরু হবে।
১১:২৬ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
‘এনটিএমসি’-র জন্মদিন আজ
‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার’-র জন্মদিন আজ! ২০০৮ সালের এই দিনে (১ জানুয়ারি) সরকারি উদ্যোগ ও বেসরকারি অর্থায়নে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) অফিসে ছোট পরিসরে...
১১:০৬ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সফল ও সেরা মাহাথির মোহাম্মদ
সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। তিনি জর্ডান ভিত্তিক ম্যাগাজিন ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ এর নির্বাচিত ৫শ’ মুসলিমের মধ্যে ২০১৮ সালের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছেন।
০৯:৫৯ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
নির্বাচনে জয়ী হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আজ
ঘটে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
০৯:৫২ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
২০১৯-এ র্যাবের লক্ষ্য মাদক ও জঙ্গি নির্মূল
২০১৯ সালে (নতুন বছর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লক্ষ্য মাদক ও জঙ্গি নির্মূল। এজন্য নতুন বছরটি পূর্ণ উদ্যোমে কাজ করবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
০৯:৪০ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
রাশিফল...
রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার নতুন বছরটি।
০৯:২৫ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সড়কে প্রাণ গেল দুজনের
নাটোরের লালপুরে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। লালপুরের ওয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৯:২০ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ জানুয়ারি)। এই উপলক্ষে জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
০৯:১৪ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বিদায় ২০১৮, স্বাগতম ২০১৯
মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরো একটি বছর-২০১৮। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে সোমবার দিবাগত মধ্যরাতে বিশ্বের সঙ্গে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করছে ২০১৯ সালকে
১২:২৭ এএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়























