লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে প্রাণ গেল ১০ জনের
বিশ্ব সংবাদ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।
স্থানীয় সময় শনিবার মোনাটেরি পার্ক নামক স্থানে চীনা চন্দ্র নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী।
মোনাটারি পার্কের গার্ভে এভিনিউতে বার্বিকিউর দোকান চালান সেং ওন চোই নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, তিনজন তার দোকানে দৌড়ে আসে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে জানায়, কেউ একজন আধা-স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। ওই শুটারের কাছে অসংখ্য গুলি রয়েছে। যখনই তার গুলি শেষ হয়ে যাচ্ছে তখনে সে আবার পুনরায় মেশিনগান লোড করে গুলি চালাচ্ছে।
এডউইন চেন নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন গুলির ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে যান তিনি। তিনি আরও জানিয়েছেন, এ এলাকাটিতেই বড় হয়েছেন এবং তার কয়েকজন আত্মীয় ও বন্ধুও এখানে বাস করেন।
এডউইন জানিয়েছেন, তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কারণ চন্দ্র নববর্ষের মতো বড় একটি উৎসবের দিন এ ঘটনা ঘটেছে। তিনি বলেছেন, ‘এটি হওয়ার কথা ছিল একটি আনন্দের সময়। যতটা উপভোগ করা যায় আমি করব।
নিউজওয়ান২৪.কম/এসএ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়