রাজধানীতে পুলিশি অভিযানে আটক ৬৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৬৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ৮৭১ গ্রাম হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ডিএমপি সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ৬৯ জনকে আটক করা হয়েছে। আটকরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
নিউজওয়ান২৪/ইরু
আরও পড়ুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা
- হাতির ঝিলের পানিতে লাশ
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- এবার এমপি হতে চান সাঈদ খোকন
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- বংশালের সেই অন্তঃসত্ত্বার করোনা শনাক্ত, পুলিশ সঙ্গী
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়