ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
নিউজওয়ান২৪ ডেস্ক
ছবি: অন্তর্জাল
দেশ ও বিদেশে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরি করার জন্য আইটি স্কলারশিপ প্রোগ্রামের জন্য ৭৩তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)।
উক্ত প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্র্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। বর্তমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা হয়ে থাকে কোর্সগুলো।
এ প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন। আইএসডিবি-বিআইএসইডব্লিউ হচ্ছে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যা তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান করার জন্য নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও নানা ধরনের প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।
প্রতিষ্ঠানটি এই প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করছে। প্রোগ্রামটি চলছে ১৯ বছর ধরে। যা এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে। যারা এখন দেশে-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
সুযোগ-সুবিধা
এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ প্রোগ্রাম। যা প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের ‘প্লেসমেন্ট সেল’–এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
যা জানা প্রয়োজন
চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীকে স্নাতক বা ফাজিল, মাস্টার্স বা কামিল পাস হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী আবেদন করতে পারবেন।
স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ
১. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,
৩. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
৬. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ
১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,
৬. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,
৭. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা রাউন্ড ৭৩–এর জন্য আগামী ১৫ জুন, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
- সেভেন রিং সিমেন্ট লিমিটডে-এ চাকরি
- নিয়োগ বিজ্ঞপ্তি
- ভাষা জানা থাকলে বিনা খরচে জাপানে চাকরি, বেতন দেড় লাখ
- চিটাগাং ড্রাই ডক লিমিটেড-এ নিয়োগ
- চাকরি খোঁজার সেরা কিছু ওয়েবসাইট
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এ চাকরি
- বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে চাকরি
- গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ
- আনসার-ভিডিপিতে ১০০০ চাকরির সুযোগ
- টেলিটকে ৬০ পদে চাকরি
- ঢাকা বিশ্ববিদ্যালয়- এ চাকরি
- সচিবালয়ে চাকরি
- ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়