বরিসের কনজারভেটিভ পার্টি ফের ক্ষমতায়
নিউজ ডেস্ক
বরিস জনসন- ফাইল ফটো
ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয়ী হয়েছেন। বহুল আলোচিত এ নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা আশঙ্কা ছিল দেশটির জনগণের মধ্যে।
তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ফের জয় পেয়েছে দেশটির কনজারভেটিভ পার্টি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। খবর- বিবিসি'র
নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬১৪টি আসনের ফলাফল জানা গেছে। সে অনুযায়ী ভোটে ৩৫২টি আসন জিতেছে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। এছাড়া লেবার পার্টি পেয়েছে ২০২টি আসন। বাকি আসনগুলো অন্যান্য দলগুলো পেয়েছে। এখনো ভোট গণনা চলছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। শুরু থেকেই এগিয়ে ছিল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি।
কনজারভেটিভ পার্টি টানা ৯ বছর ধরে ক্ষমতায় আছে। পরপর দুইবার ২০১০ এবং ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সরকার পরিচালনা করে।
নিউজওয়ান২৪.কম/এমজেড
আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়